fbpx
Skip to content Skip to footer

নারী উদ্যোক্তাদের জন্য সোশ্যাল মিডিয়া ট্রেনিং

২০২৬ সালের ৩১শে মার্চ, সিটি আলো ও Power of She-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় একটি বিশেষ সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি ট্রেনিং সেশন, যা নারী উদ্যোক্তাদের ডিজিটাল উপস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্যে পরিচালিত হয়। বর্তমান সময়ে ব্যবসার সাফল্যে অনলাইন উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মাথায় রেখে, সেশনে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের জন্য তুলে ধরা হয় — ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের ব্র্যান্ডকে কার্যকরভাবে উপস্থাপন করার কৌশল,সঠি কভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের উপায়, এবং অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল অ্যাডভার্টাইজিং সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা। নারী উদ্যোক্তাদের অগ্রগতি ও সাফল্য কামনায় সব সময় পাশে আছে সিটি আলো।

Leave a comment