fbpx
Skip to content Skip to footer

শেরপুর ব্রাঞ্চে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের ১ম সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম

২০২৬ সালের ১ম সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ৩০ মার্চ ২০২৬, বগুড়া অঞ্চলের শেরপুর শাখায়। সিটি আলো টিম নারী ব্যাংকিং সেগমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গ্রাহকদের জন্য সিটি আলো’র বিভিন্ন সেবা ও সুবিধা তুলে ধরেন। এছাড়া স্মল বিজনেস টিম মেম্বার (TM), জনাব আবু সায়েদ মোঃ আরিফ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার অর্থায়ন (CMSME Financing) বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে ৩০ জনেরও বেশি সম্ভাব্য ও বিদ্যমান নারী গ্রাহক অংশগ্রহণ করেন এবং ব্যাংকিং সেবা নিয়ে তাঁদের প্রত্যাশা ও মতামত শেয়ার করেন। অনুষ্ঠানের সূচনা করেন শেরপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার, জনাব মোঃ আবুল কালাম আজাদ। এই আয়োজনের সফল বাস্তবায়নে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদানের জন্য বগুড়া অঞ্চলের রিজিওনাল হেড অব ব্রাঞ্চেস, জনাব মোহাম্মদ নূর-ই-আলম-কে জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ। এছাড়াও, শেরপুর ব্রাঞ্চ ম্যানেজার এবং বগুড়া স্মল বিজনেস টিম মেম্বার (TM)-কে প্রোগ্রাম আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Leave a comment